কক্সবাজার জেলা প্রতিনিধিঃ ইউসুফ চৌধুরী বিল্লু
কক্সবাজার-বান্দরবানের সীমান্ত দিয়ে দিনরাত সমানতালে বাংলাদেশে প্রবেশ করছে মিয়ানমারের গরু। সীমান্ত পেরিয়ে আসা এসব গরু প্রথমে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির (চাঁকঢালা বাজারে) নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে খরুলিয়া বাজার হয়ে চকরিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে ছড়িয়ে পড়ছে।
দীর্ঘদিন ধরে চলা এই গরুর সরবরাহ ও বেচাকেনাকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে একটি বিস্তৃত বাণিজ্যিক নেটওয়ার্ক।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে আনা গরুগুলো বিভিন্ন সীমান্তপথ ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করছে। পরে সেগুলো নির্দিষ্ট বাজার ও সংগ্রহস্থলে নিয়ে কেনাবেচা করা হয়। সেখান থেকে ট্রাক ও অন্যান্য যানবাহনে করে (রামু) চকরিয়াসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। পর্যায়ক্রমে এসব গরু দেশের অন্যান্য জেলার পশুর হাট ও বাজারেও পৌঁছে যাচ্ছে।
সীমান্ত দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক গরু প্রবেশের ঘটনায় সীমান্ত ব্যবস্থাপনা, (পশু আমদানির বৈধতা) শুল্ক আদায় এবং প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।
এসব গরু বৈধ আমদানির আওতায় আসছে কি না, আমদানিসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ও স্বাস্থ্য পরীক্ষার ছাড়পত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন