শিক্ষাঙ্গন

পার্বতীপুরে কিশোরকণ্ঠের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে জনপ্রিয় মেধাবৃত্তি পরীক্ষা ‘কিশোরকণ্ঠ পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ পরীক্ষায় জেলার ছয় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ বসাতে নতুন পরিকল্পনা

গ্রামীণ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সম্ভাবনা যাচাই করতে তথ্য সংগ্রহ ও গবেষণার কাজে সহযোগিতার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে অধীনস্থ দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে এখনই সৌরবিদ্যুৎ স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এসএসসি খাতা মূল্যায়নে অনিয়ম, ১৩-কে ৮৩ বানিয়ে জিপিএ-৫

চলতি বছরের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। খাতায় শূন্য নম্বরকে ৮৫ এবং ১৩ নম্বরকে ৮৩ দেওয়ার মতো অসঙ্গতি ধরা পড়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ ঘটনায় তদন্তের উদ্যোগ নেওয়ার পাশাপাশি মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

এইচএসসি ফল ৩১ অক্টোবর, জানবেন যেভাবে ৩ উপায়ে

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী শনিবার (৩১ অক্টোবর) ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন। এর আগে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল। পরে নতুন সিদ্ধান্ত অনুযায়ী তারিখ পরিবর্তন করা হয়।

বিটিভির বিতর্ক মঞ্চ থেকে NIMH, রেবেকা শাফির অন্যরকম যাত্রা

নব্বইয়ের দশকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিতর্ক প্রতিযোগিতায় যুক্তির ধার ও আত্মবিশ্বাস দিয়ে দর্শকদের নজর কেড়েছিলেন এক কিশোরী। প্রায় তিন দশক পর তাঁর নাম আবারও আলোচনায় এসেছে। তিনি রেবেকা শাফি। বাংলাদেশের শিক্ষাঙ্গন থেকে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান পেরিয়ে বর্তমানে তিনি কাজ করছেন মানসিক স্বাস্থ্য গবেষণার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে। তাঁর শিক্ষাজীবন ও গবেষণার পথচলা অনেকের কাছেই অনুপ্রেরণার গল্প।

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চারটি পাঠ্যবই

দেশের শিক্ষাব্যবস্থায় নতুন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য যুক্ত হচ্ছে চারটি নতুন পাঠ্যবই। মুখস্থনির্ভর পড়াশোনার বাইরে গিয়ে খেলাধুলা, সংস্কৃতি, আনন্দময় শিখন এবং হাতে-কলমে কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করাই এসব বইয়ের মূল লক্ষ্য।

২০২৭ সালে সরকারি স্কুলে ভর্তি নিয়ে নতুন সিদ্ধান্ত

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে ডিজিটাল লটারির মাধ্যমে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে ভর্তির জন্য শিক্ষার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে সরকারি স্কুলে ভর্তি প্রক্রিয়ায় আবারও পরিবর্তন আনল শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার জারি করা ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

ও-এ লেভেল শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ

বিদেশি কারিকুলামে পড়াশোনা করা শিক্ষার্থীদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ বাড়াতে নীতিমালা তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল সম্পন্ন করা শিক্ষার্থীদের ভর্তির সুযোগ কীভাবে সম্প্রসারণ করা যায়, তা পর্যালোচনা করা হবে।

চবিতে পরীক্ষার মধ্যেই দফায় দফায় লোডশেডিং, দুর্ভোগে শিক্ষার্থীরা

চবিতে লোডশেডিং বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও আশপাশের কটেজে থাকা শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগে বর্ষসমাপনী পরীক্ষা চলার মধ্যেই সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাপনেও সমস্যায় পড়ছেন শিক্ষার্থীরা।

প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য ‘দশম গ্রেডে বেতন কার্যকর’

দশম গ্রেডে বেতন পাওয়ার অপেক্ষার অবসান হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের। পদটি দশম গ্রেডে উন্নীত করার প্রায় ১০ মাস পর অবশেষে নতুন গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণের পদ্ধতি আইবাস++ সফটওয়্যারে যুক্ত করার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। মঙ্গলবার ৬ অক্টোবর এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

চন্দনাইশে ৩টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির প্রস্তাব ঘিরে অসন্তোষ, বিধি লঙ্ঘনের অভিযোগ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক বদলি কার্যক্রমে বিধি অমান্যের অভিযোগ তুলেছেন স্থানীয় শিক্ষকরা। বদলি কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগেই ভৌগোলিকভাবে সুবিধাজনক তিনটি বিদ্যালয়ের শূন্য পদের তথ্য গোপন রেখে বাইরের শিক্ষক বদলির প্রস্তাব পাঠানোর কারণে এই ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে ইউনিফর্ম দেওয়ার পরিকল্পনা

নতুন বছরের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। একই সঙ্গে ২০২৭ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় এক আলোচনা অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

নওগাঁয় জিপিএ-৫ সংবর্ধনা: কৃতীদের ৩টি অনুপ্রেরণার বার্তা

নওগাঁয় জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে শুক্রবার সকালে উৎসবের আমেজ দেখা গেছে। এসএসসি ২০২৬ পরীক্ষায় কৃতিত্ব দেখানো শিক্ষার্থীদের সম্মান জানাতে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় 'শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা'। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করে। দীর্ঘদিন পর বন্ধুদের দেখা পেয়ে কেউ জড়িয়ে ধরে, কেউ মুঠোফোনে সেই মুহূর্ত ধরে রাখে।

বিসিএসে প্রথম হয়েও গেজেটে নেই সোহেল রানার নাম

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে প্রথম হয়েও চূড়ান্ত গেজেটে স্থান পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. সোহেল রানা। চূড়ান্ত ফলে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হলেও বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত গেজেটে ৬১১ জনের নাম রয়েছে। ফলে সাময়িকভাবে মনোনীত ৫৭ জনের মতো সোহেল রানাও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত

রাজধানীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) তোপখানা রোডের ডিসিসি হলে আয়োজিত অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন স্কুল ও মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বিভিন্ন বই তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাদের জন্য খাবারেরও আয়োজন করা হয়।

বিশ্ব র‌্যাংকিংয়ে ঢাবি-বুয়েটকে ছাড়িয়ে চার বিশ্ববিদ্যালয়

টাইমস হায়ার এডুকেশনের ২০২৭ র‌্যাংকিংয়ে বাংলাদেশের শীর্ষ এক হাজারে নেই ঢাবি-বুয়েট। ৮০১ থেকে ১০০০ ব্যান্ডে জায়গা পেয়েছে চার বিশ্ববিদ্যালয়।

লাল কার্ড দেখিয়ে চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করলেন শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বর্তমানে এক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের অনলাইনে যোগদানকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে ‘লাল কার্ড’ কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ দিল শিক্ষা মন্ত্রণালয়

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে এবার যুগান্তকারী এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব উপযোগী স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

কবি নজরুলের সাম্যের চেতনাকে ছড়িয়ে দেওয়ার আহবান তথ‍্য প্রতিমন্ত্রীর

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালি জাতির চেতনা, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার অন্যতম অনুপ্রেরণার উৎস। নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।