সারাদেশ

মাদারীপুর হাসপাতালে ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক, ওষুধ সংকট

মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী কেনার ই-টেন্ডার দুই দফায় হ্যাক হওয়ার অভিযোগ উঠেছে। এতে টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না ঠিকাদাররা। সময়মতো নতুন করে চিকিৎসা সামগ্রী কেনা সম্ভব না হওয়ায় হাসপাতালে দেখা দিয়েছে ওষুধের সংকট। এতে বিনা মূল্যে ওষুধ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ, পাশাপাশি দুর্ভোগে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।

অপরাধ-দুর্নীতি

টঙ্গীতে ৬ বছরের শিশুকে নিপীড়নের অভিযোগে মিলেছে প্রাথমিক প্রমাণ

গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট মাদ্রাসা থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। আদালতে শিশুটির জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।

অপরাধ-দুর্নীতি

স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকার স্বামীর বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

সারাদেশ

গাজীপুরের মাদরাসায় শিশুটির সঙ্গে কী ঘটেছিল, সামনে এলো নতুন তথ্য

গাজীপুরের টঙ্গীর একটি আবাসিক মাদরাসায় ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। অন্যদিকে, শিশুটির বাবার বিরুদ্ধে মাদরাসায় হামলা, ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগ তুলেছে কর্তৃপক্ষ। তবে এসব অভিযোগ অস্বীকার করে শিশুটির বাবা বলেছেন, মেয়ের বিচার চাইতেই তিনি মাদরাসায় গিয়েছিলেন।

সারাদেশ

মাদ্রাসায় শিক্ষককে মারধর, রুমিসহ ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে মারধরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। শিশুটির বাবার করা মামলায় অভিযুক্ত খণ্ডকালীন শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, হামলা, ভাঙচুর, শিক্ষক-শিক্ষিকাদের মারধর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগে শাহজালাল রুমিসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

অপরাধ-দুর্নীতি

মোহাম্মদপুরে ২৪ ঘণ্টায় ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই ঠেকাতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও কিশোর রয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, লোহার রড এবং ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিনোদন

সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি

রাজধানীর মগবাজারে ভোরে আসিফ আকবরের গাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটেছে। জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ধর্ম

ঢাকা থেকে মুন্সিগঞ্জে ঘোষবাড়ির দুর্গাপূজা দেখতে এলেন স্বজনরা

মুন্সিগঞ্জের বালাশুরের নাগরনন্দী ঘোষবাড়ির দুর্গাপূজা এখন শুধু ধর্মীয় উৎসব নয়, পরিবারের সদস্যদের মিলনমেলাও। ২০১৫ সালে পরিবারের সদস্যদের উদ্যোগে সুসংগঠিতভাবে শুরু হওয়া এ আয়োজনের টানে প্রতিবছর একত্র হন দূরে থাকা স্বজনেরা। পুরোনো বাড়ির উঠানে জমে আড্ডা, চলে পূজার প্রস্তুতি, আর নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় হয় পূর্বপুরুষের ঐতিহ্যের। এই পারিবারিক দুর্গোৎসব দেখতে ঢাকা থেকে মোটরসাইকেলে প্রায় দেড় ঘণ্টার পথ পেরিয়ে মুন্সিগঞ্জের বালাশুরে পৌঁছানোর অভিজ্ঞতাও হয়ে ওঠে বিশেষ।

রাজনীতি

মাদক নিয়ে নাহিদকে কড়া প্রশ্ন ইশরাকের, পোস্টে ক্ষোভ প্রকাশ

ইশরাকের নাহিদকে প্রশ্ন তুলে মাদক সমস্যা মোকাবিলায় রাজনৈতিক অগ্রাধিকার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি। সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে মাদক সমস্যা নিয়ে আলোচনা না করে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন ইশরাক।

প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।

উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: আহত অর্ধশতাধিক

রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বেতন-ভাতা বাড়ানো এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধের চেষ্টা করলে শনিবার (১৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় শিল্প পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা অংশে।

খালিদুজ্জামানকে নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক মন্তব্য

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. খালিদুজ্জামানের রাজনৈতিক ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তাঁর দাবি, আওয়ামী লীগ সরকারের টানা ১৬ বছরের শাসনামলে খালিদুজ্জামান মাত্র ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে আন্দোলনে নামেননি। শুক্রবার (১৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

দুর্গাপূজার আমেজে মুখর শাঁখারী বাজার, শাঁখা-সিঁদুরের বেচাকেনা তুঙ্গে

দুর্গাপূজার উৎসবের আমেজে জমজমাট পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারী বাজার। সরু গলিজুড়ে ক্রেতাদের ভিড়, দোকানে দোকানে বেচাকেনার ব্যস্ততা আর পূজার সামগ্রী কেনার ধুম সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সেখানে। শেষ মুহূর্তের কেনাকাটায় সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে শাঁখা, সিঁদুর, পিতল-কাঁসার সামগ্রীসহ নানা পূজার উপকরণে।

দুর্গাপূজায় নিরাপত্তায় বিশেষ নজরদারি, ৩ জেলায় বিজিবি মোতায়েন

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এসব এলাকায় দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। একই সময়ে সারাদেশে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করবে এই বাহিনী।

বসিলায় বাবা গুলিবিদ্ধ, ছেলেকে কোপানোর অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় হামলায় বাবা গুলিবিদ্ধ এবং তার ছেলে ছুরিকাঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে মহিরগোলা এলাকায় নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, কেরানীগঞ্জে ফরহাদ হত্যা মামলায় জড়িতদের নাম প্রকাশ করায় বাবা-ছেলেকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

জয়দেবপুরে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আটক দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টারের কক্ষেও ভাঙচুর চালায়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন

মুন্সিগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলেই ব্যবস্থা, কঠোর বার্তা টুকুর

ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উপকারভোগী নির্বাচনে কেউ অনিয়মের চেষ্টা করলে তা সংশ্লিষ্টদের জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। উদ্ধার ও আগুন নেভানোর কাজে সেনাবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন।

দুর্যোগের প্রস্তুতি বাস্তবে কার্যকর করার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগ মোকাবিলায় নেওয়া পরিকল্পনা যেন নথিপত্রের মধ্যেই আটকে না থাকে, সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে দূরদর্শী নীতি, সমন্বিত পরিকল্পনা এবং তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।