অপরাধ-দুর্নীতি

মোহাম্মদপুরে ২৪ ঘণ্টায় ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই ঠেকাতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও কিশোর রয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, লোহার রড এবং ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রাজনীতি

প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।

সারাদেশ

উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: আহত অর্ধশতাধিক

রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বেতন-ভাতা বাড়ানো এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধের চেষ্টা করলে শনিবার (১৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় শিল্প পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা অংশে।

অপরাধ-দুর্নীতি

বসিলায় বাবা গুলিবিদ্ধ, ছেলেকে কোপানোর অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় হামলায় বাবা গুলিবিদ্ধ এবং তার ছেলে ছুরিকাঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে মহিরগোলা এলাকায় নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, কেরানীগঞ্জে ফরহাদ হত্যা মামলায় জড়িতদের নাম প্রকাশ করায় বাবা-ছেলেকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

জাতীয়

দুর্যোগের প্রস্তুতি বাস্তবে কার্যকর করার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগ মোকাবিলায় নেওয়া পরিকল্পনা যেন নথিপত্রের মধ্যেই আটকে না থাকে, সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে দূরদর্শী নীতি, সমন্বিত পরিকল্পনা এবং তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

রাজনীতি

বিদেশে হেনস্তা নিয়ে কঠোর বার্তা সরকারের, ব্যবস্থা নেওয়ার ঘোষণা

যুক্তরাষ্ট্রে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার অভিযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। সংশ্লিষ্ট ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান তিনি।

সারাদেশ

চকবাজারের মার্কেটে ভয়াবহ আগুন, সাড়ে ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে নেই

পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা নামে একটি মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার সাড়ে চার ঘণ্টা পেরিয়ে গেলেও তা নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন নেভাতে বর্তমানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকায় ঘটনাটি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে।

রাজনীতি

কাউন্সিল পিছিয়ে যাওয়ার আভাস, বিএনপির মহাসচিব পদে আলোচনায় রিজভী

বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিল ঘিরে অনিশ্চয়তা বাড়ছে। চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২৭ সালের জানুয়ারিতে কাউন্সিল আয়োজনের কথা বলা হলেও দলীয় সূত্রগুলোর ভাষ্য, নির্ধারিত সময়ে এ আয়োজন হওয়ার সম্ভাবনা কম। এর মধ্যেই দলের সাংগঠনিক শূন্যতা পূরণ ও নেতৃত্ব পুনর্বিন্যাসের উদ্যোগ চলছে। এমন পরিস্থিতিতে ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে আগামী বছরের শুরুতে পূর্ণাঙ্গ মহাসচিব করার সম্ভাবনা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

জাতীয়

ইন্টারনেট বন্ধের নির্দেশ নিয়ে জয়ের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য

২০২৪ সালের জুলাইয়ে আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের সিদ্ধান্তে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রসিকিউশনের দাবি, আন্দোলন দমনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের তথ্য আড়াল করতেই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল।

শাহবাগে কেন মিলছে এত পরিচয়হীন মানুষের মরদেহ

রাজধানীর শাহবাগ ও আশপাশের এলাকায় একের পর এক উদ্ধার হচ্ছে পরিচয়হীন মানুষের মরদেহ। হাসপাতাল চত্বর, ফুটপাত কিংবা সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া এসব মানুষের অনেকের পরিচয় মৃত্যুর পরও জানা যাচ্ছে না। শাহবাগ থানা পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ওই এলাকা থেকে ৭৯টি মরদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে মাত্র ১৪ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, বাকি ৬৫ জন রয়ে গেছেন অজ্ঞাতপরিচয়।

মোহাম্মদপুরের ৪০ ফুট খাল ঘিরে ডিএনসিসির ৪৫ দিনের পরিকল্পনা

রাজধানীর মোহাম্মদপুরের ৪০ ফুট খাল পরিষ্কার করে পুনরুদ্ধার ও সৌন্দর্য বাড়াতে টানা ৪৫ দিন পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। একই সঙ্গে এলাকার ফুটপাত থেকে অবৈধ হকার সরানো, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা অভিযান জোরদার এবং অটোরিকশা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

নিয়োগ পরীক্ষা স্থগিত, বেকারদের দুর্ভোগ নিয়ে ক্ষোভ মারুফের

যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ায় চাকরিপ্রার্থীদের ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা শেখ ফজলুল করীম মারুফ। তার অভিযোগ, প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতার কারণে বিপুলসংখ্যক চাকরিপ্রার্থীকে দুর্ভোগে পড়তে হয়েছে।

চীন, জাপান ও কোরিয়ার বিনিয়োগ টানতে বেপজার নতুন উদ্যোগ

চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য তিনটি বিশেষায়িত কান্ট্রি ডেস্ক চালু করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এসব ডেস্কের মাধ্যমে বিনিয়োগসংক্রান্ত তথ্য, পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দ্রুত দেওয়ার পাশাপাশি নতুন বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

নারীদের স্বাস্থ্যসেবায় ২৫ কোটি ইউরোর উদ্যোগ, আলোচনায় বাংলাদেশ

জার্মানির বার্লিনে ওয়ার্ল্ড হেলথ সামিট ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের জন্য ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবিত ঋণে ‘নারী স্বাস্থ্য কর্মসূচি’ চালুর বিষয়ে আলোচনা হয়েছে। এ কর্মসূচির আওতায় মাতৃমৃত্যু কমানো, নারী ও মেয়েদের ক্যান্সার শনাক্তকরণ এবং প্রত্যন্ত এলাকায় জরুরি প্রসূতি সেবা জোরদারের পরিকল্পনা রয়েছে।

জামাইকা যাওয়ার পথে বিমানবন্দরে আটকালেন মাহদী হাসান

জামাইকা যাওয়ার জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েও বিদেশে যেতে পারেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসান। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেওয়ার পর বিমানবন্দর থেকে ফিরে যেতে হয়েছে। সংশ্লিষ্ট একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

রানা প্লাজা নির্মাণে দুর্নীতি মামলায় যুক্তিতর্ক ২৮ অক্টোবর

সাভারের আলোচিত রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি আবারও পিছিয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) যুক্তিতর্ক উপস্থাপনের কথা থাকলেও সংশ্লিষ্ট বিচারক ছুটিতে থাকায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন হবে।

ভিসার অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে নতুন নিয়ম জানাল আইভ্যাক

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। মঙ্গলবার (৬ অক্টোবর) দেওয়া নির্দেশনায় পরবর্তী দুই সপ্তাহের অ্যাপয়েন্টমেন্ট স্লট কখন খোলা হবে এবং কোন সময় আবেদনকারীরা বুকিং করতে পারবেন, তা জানানো হয়েছে।

ইউনিভার্সেল মেডিক্যালে শিশুর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৪ বছর ৬ মাস বয়সী শিশু আভানের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসা ও অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক প্রয়োগের কারণে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। শনিবার (৩ অক্টোবর) রাতে পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলেও অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে স্পষ্ট ব্যাখ্যা দেয়নি।

ঢাকায় একই দিনে ‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’

ডিগার ও রেসিডেন্ট ইভিল—হলিউডের আলোচিত দুই সিনেমা একই দিনে জায়গা করে নিয়েছে ঢাকার প্রেক্ষাগৃহে। ২ অক্টোবর আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে টম ক্রুজ অভিনীত ‘ডিগার’ এবং জনপ্রিয় গেমভিত্তিক নতুন ‘রেসিডেন্ট ইভিল’। ফলে একই দিনে দর্শকদের সামনে এসেছে ভিন্ন ঘরানার দুটি সিনেমা।

রাষ্ট্রপতির আহ্বান: সাংবাদিকদের প্রতি ৩ গুরুত্বপূর্ণ বার্তা

রাষ্ট্রপতির আহ্বান এবার দেশের টেলিভিশন সাংবাদিকদের প্রতি। পেশাদারত্ব ও জন-আস্থা ধরে রেখে দায়িত্ব পালন করতে বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি জানিয়েছেন।