সারাদেশ

রানা প্লাজা নির্মাণে দুর্নীতি মামলায় যুক্তিতর্ক ২৮ অক্টোবর

সাভারের আলোচিত রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি আবারও পিছিয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) যুক্তিতর্ক উপস্থাপনের কথা থাকলেও সংশ্লিষ্ট বিচারক ছুটিতে থাকায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন হবে।