ভ্রমণ

১ নভেম্বরও সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ যাচ্ছে না

পরিবেশ সংরক্ষণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ার কথা থাকলেও ওই দিন থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে না। জাহাজ চলাচলের অনুমোদন ও প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম শেষ করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, সব প্রক্রিয়া শেষ হলে ৩ থেকে ৪ নভেম্বরের মধ্যে জাহাজ চলাচল শুরু হতে পারে। তবে সেন্টমার্টিন ভ্রমণে আগ্রহীরা ১ নভেম্বর থেকেই আবেদন করতে পারবেন।

১ নভেম্বর থেকে খুলছে সেন্ট মার্টিন, দিনে যাবেন সাড়ে ৩ হাজার

দীর্ঘ বিরতির পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে পর্যটক ভ্রমণের সুযোগ থাকবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন গড়ে সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপটিতে যাওয়ার সুযোগ পাবেন। তবে রাত্রিযাপনের ক্ষেত্রে আগের বিধিনিষেধ বহাল থাকছে।

সিউল ভ্রমণ: দক্ষিণ কোরিয়ার সেরা আকর্ষণ ও খরচ

সিউল ভ্রমণ মানেই কে-পপ, জনপ্রিয় কোরিয়ান নাটক, আধুনিক প্রযুক্তি, মুখরোচক খাবার এবং ঐতিহাসিক স্থাপত্যের একসঙ্গে দেখা পাওয়ার সুযোগ। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এমন একটি শহর, যেখানে আধুনিক জীবনযাত্রার পাশাপাশি দেশটির পুরোনো ঐতিহ্যও টিকে আছে। ঝলমলে শপিং এলাকা, ঐতিহ্যবাহী প্রাসাদ, পাহাড়ি পথ ও বৈচিত্র্যময় খাবার শহরটিকে পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে।

পূজার ছুটিতে পর্যটকদের ভিড়ে মুখর খাগড়াছড়ি

দুর্গাপূজার ছুটিতে পাহাড়, নদী ও ঝরনার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের ভিড়ে মুখর হয়ে উঠেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। জেলার আলুটিলা, মায়াবিনী লেক, জেলা পরিষদ পার্ক ও রিচাং ঝরনাসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে বাড়ছে দর্শনার্থীদের উপস্থিতি। খাগড়াছড়ি হয়ে রাঙামাটির সাজেকেও ছুটছেন অনেক পর্যটক। এতে ব্যস্ত সময় পার করছেন পরিবহন, হোটেল ও রেস্তোরাঁসংশ্লিষ্ট ব্যক্তিরা।

সাজেক ভ্যালি খুলে দিল প্রশাসন, পর্যটকদের জন্য সুখবর

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত করা হয়েছে রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে জেলা প্রশাসন সাজেকের সব পর্যটনকেন্দ্র ভ্রমণের জন্য খুলে দেওয়ার ঘোষণা দেয়। এর ফলে নতুন করে সাজেক ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে পর্যটকদের জন্য। তবে ভ্রমণে যাওয়ার আগে সড়ক যোগাযোগ ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য জেনে নেওয়া জরুরি।

কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যে মুগ্ধ তেঁতুলিয়া, বাড়ছে পর্যটক

কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে। হিমালয়ের এই পর্বতশৃঙ্গের দুর্লভ দৃশ্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এখন ভিড় করছেন দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। বুধবার সকালেও তেঁতুলিয়া ডাকবাংলো সংলগ্ন বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষে বয়ে যাওয়া মহানন্দা নদীর পাড়ে ছিল পর্যটকদের ভিড়।

ঝুঁকিতে বাংলাদেশের পর্যটন, হারিয়ে যাবে কি প্রাকৃতিক সৌন্দর্য?

জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীভাঙন ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলো। কক্সবাজারের সমুদ্রসৈকত থেকে সুন্দরবন, সেন্টমার্টিন, সিলেটের চা-বাগান ও বান্দরবানের পাহাড় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এসব জায়গার ভবিষ্যৎ এখন নানা চ্যালেঞ্জের মুখে। পর্যটন খাত দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও স্থানীয় মানুষের জীবিকার সঙ্গে জড়িত। তাই পর্যটনকেন্দ্রগুলোকে দুর্যোগসহনশীল করে তোলা এখন সময়ের দাবি।

শীতের ভ্রমণে বাংলাদেশের সেরা ১০ দর্শনীয় স্থান

শীতকাল মানেই ভ্রমণের আনন্দ, কুয়াশামাখা সকাল, মনোরম আবহাওয়া আর প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ। গরমের তীব্রতা কমে আসায় এ সময় দেশের বিভিন্ন পর্যটনস্থানে ভ্রমণপিপাসু মানুষের আনাগোনা বাড়ে। কেউ সমুদ্রের ঢেউ দেখতে চান, কেউ পাহাড়ের মেঘে হারিয়ে যেতে চান, আবার কেউ সবুজ বন, নদী কিংবা ঐতিহাসিক স্থাপনার সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করেন।

পর্যটনে বিশ্বসেরা জাপান, বাংলাদেশের অবস্থান কোথায়?

বিশ্বের ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক ২০২৬-এ ১১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৮তম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রকাশিত এ সূচকে বাংলাদেশের স্কোর ৭-এর মধ্যে ৩ দশমিক ৩৪। অন্যদিকে, ৫ দশমিক ২৭ স্কোর নিয়ে বিশ্বের শীর্ষ পর্যটনসমৃদ্ধ দেশ হিসেবে প্রথম স্থান অর্জন করেছে জাপান। তালিকায় বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশেরও পেছনে, যা দেশের পর্যটন খাতের উন্নয়নে বড় চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে।

৭ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে নেপালে বাংলাদেশী ৩ বিজয়ী

ফানটাস্টিক হেব্বি এনার্জি বিস্কুটের বিশেষ ক্যাম্পেইন ‘হার্বি এডভেঞ্চার টু হিমালয়’-এর তিন বিজয়ী এখন নেপালে। প্রায় ৭ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন তারা। আয়োজকদের উদ্যোগে ১৩ দিনের এই বিশেষ ভ্রমণে হিমালয়ের সৌন্দর্য, পাহাড়ি প্রকৃতি ও অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা নিচ্ছেন বিজয়ীরা।

নেপাল ভ্রমণে বাংলাদেশিদের সতর্কতা জারি

নেপালে ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের কারণে বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের জন্য সতর্কতা জারি করেছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস। আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে পার্বত্য ও ভূমিধসপ্রবণ এলাকায় ভ্রমণের আগে পরিস্থিতি যাচাই করতে বলা হয়েছে।

বিদেশি পর্যটক বাড়াতে পর্যটনে নতুন সম্ভাবনার খোঁজ

বিদেশি পর্যটক আকর্ষণের মতো প্রাকৃতিক ও ঐতিহাসিক সম্পদের কোনো কমতি নেই বাংলাদেশে। সমুদ্রসৈকত, পাহাড়, বন, নদী, হাওর, প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও বৈচিত্র্যময় সংস্কৃতির কারণে দেশটি আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ গন্তব্য হওয়ার সম্ভাবনা রাখে। কিন্তু বাস্তব চিত্র বলছে, সেই সম্ভাবনার তুলনায় বিদেশি পর্যটকের সংখ্যা এখনো কম। ভিসা জটিলতা, দুর্বল যোগাযোগব্যবস্থা, পর্যাপ্ত অবকাঠামোর অভাব, নিরাপত্তা নিয়ে উদ্বেগ, মানি এক্সচেঞ্জের সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক প্রচারণার ঘাটতি—সব মিলিয়ে পিছিয়ে রয়েছে দেশের