
৯ দিনের অবরোধের পর সাজেকে ১২ ঘণ্টার স্বস্তি
রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে টানা ৯ দিন ধরে চলা সড়ক অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল করার ঘোষণা দেওয়া হয়েছে। এলাকার সাধারণ মানুষের জরুরি ও মৌলিক চাহিদা এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উদ্যাপনের বিষয়টি বিবেচনা করে আগামী ১ নভেম্বর (রোববার) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্ধারিত ১২ ঘণ্টা শেষ হওয়ার পর আগের মতোই অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।

