অপরাধ-দুর্নীতি

পটিয়ায় চোরাই গরুর মাংস নিয়ে পালানোর সময় হাতেনাতে আটক ১

চট্টগ্রামের পটিয়ায় রাতের আঁধারে গরু চুরি করে জবাইয়ের পর মাংস নিয়ে পালানোর সময় সিএনজিচালিত অটোরিকশাসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। তবে এ সময় সুযোগ বুঝে পালিয়ে যায় চক্রের আরও দুই সদস্য।

সারাদেশ

চন্দনাইশে রাতে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজ নিচ্ছেন ইউএনও

শুধু দিনের বেলা নয়, রাতেও বিভিন্ন এলাকায় ঘুরে এলাকার ছাত্র-ছাত্রীদের পড়ালেখার খোঁজখবর নিচ্ছেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান।

সারাদেশ

চন্দনাইশে বেকারি-হোটেলে ভেজালবিরোধী অভিযান, জরিমানা ২৫ হাজার

চট্টগ্রামের চন্দনাইশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ছৈয়দাবাদ বার আউলিয়া বেকারিকে ১০ হাজার টাকা ও চন্দনাইশ সদরের কাশবন হোটেলকে ১৫ হাজার টাকাসহ সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সারাদেশ

চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে শিক্ষার্থীরা, ইউএনওর অভিযানে আটক

স্কুল, কলেজ ও মাদ্রাসা ফাঁকি দিয়ে চন্দনাইশের বিভিন্ন পর্যটন স্পটে ঘোরাঘুরি করায় শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবদুর রহমান।

অপরাধ-দুর্নীতি

চন্দনাইশে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

চট্টগ্রামের চন্দনাইশে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সারাদেশ

চট্টগ্রামের সদরঘাটে সাবেক আ.লীগ নেত্রী নুর নাহার বেগমের মরদেহ উদ্ধারের ঘটনা

স্থানীয় সূত্রে জানা গেছে, নুর নাহার দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি তাঁর বড় ছেলেও ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে তিনি ছোট ছেলের সঙ্গে ওই বাসায় থাকতেন। বুধবার সকালে তাঁর ছেলে কর্মস্থলে চলে যান। তাঁর অন্তঃসত্ত্বা পুত্রবধূও তখন বাবার বাড়িতে ছিলেন। ফলে ঘটনার সময় বাসায় একাই ছিলেন নুর নাহার।

সারাদেশ

চন্দনাইশে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, খোয়া গেল ১৯.৫ লাখ টাকা

চট্টগ্রামের চন্দনাইশে দিনদুপুরে তালা ভেঙে এক প্রধান শিক্ষকের ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৯ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার, নগদ টাকা ও চেক বই লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সারাদেশ

চন্দনাইশে সৌদিয়া বাস উল্টে আহত ২০, মহাসড়কে দীর্ঘ যানজট

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাগিচাহাটের উত্তর পাশে খানদিঘী শিকারী পাড়া এলাকায় যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

সারাদেশ

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৫ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

চট্টগ্রামের চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণ ও প্রয়োজন মেটাতে এ সহায়তা দেওয়া হয়।

চন্দনাইশে একদিনে ৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

"এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে একদিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চন্দনাইশ উপজেলায় ৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সীতাকুণ্ডে লরির ধাক্কায় প্রাণ গেল ৫ জনের, আহত ৪

সীতাকুণ্ডে লরি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জাতীয় যুবশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক জিয়াউল করিম

জাতীয় যুবশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আগামী এক বছরের জন্য আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়াউল করিম।

স্কুলের জায়গায় টিনের ঘর, ইউএনও’র কাছে অভিযোগ

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ঐতিহ্যবাহী গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (স্থাপিত: ১৯১৮ খ্রি.) সীমানা প্রাচীরের ভেতরে অবৈধভাবে টিনের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অবৈধ স্থাপনা অপসারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

চন্দনাইশে কৃষকের বাগান থেকে ফসল চুরি, হুমকির অভিযোগ

চট্টগ্রামের চন্দনাইশে কৃষকের পেঁপে ও কলা বাগান থেকে ফসল চুরির অভিযোগ উঠেছে। প্রতিবাদ করায় পুরো বাগান মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

চন্দনাইশে এসআরবির ওপর হামলা, গ্রেপ্তার ৫

চট্টগ্রামের চন্দনাইশে ২০টিরও বেশি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল। হামলার মধ্যে পালিয়ে যান ওই আসামি মো. আলমগীর। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার করা হয়েছে দুটি দেশীয় অস্ত্র।

চন্দনাইশে পৈতৃক ভিটা নিয়ে সংঘর্ষ, দুই নারীকে মারধরের অভিযোগ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের বড়পাড়া এলাকায় পৈত্রিক ভিটা দখলকে কেন্দ্র করে বসতঘর ভাঙচুর, লুটপাট ও দুই নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পেয়ার মোহাম্মদ (৪০) বাদী হয়ে ১০ জনকে অভিযুক্ত করে চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

চন্দনাইশের ত্রিপুরা পল্লীতে নেই বিদ্যুৎ, দুর্ভোগ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি ইউনিয়নের ত্রিপুরা পল্লীতে এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো। চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান তিনি সরেজমিনে গিয়ে দেখতে পান, সন্ধ্যা নামলেই পাহাড়ের কোলঘেঁষা ঘরগুলো নিঃশব্দে ঘুমিয়ে পড়ে; সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই যেন জীবন ঢেকে যায় নিবিড় অন্ধকারে।

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষ, বাসে আগুন, যানজট

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মৌলভীর দোকান (পাঠানি পোল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা সংঘর্ষে জড়িত মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় মহাসড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

চন্দনাইশে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলচেষ্টা

চট্টগ্রামের চন্দনাইশে বিজ্ঞ আদালতের ১৪৫ ধারার নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সৌদি প্রবাসীর বৈধ খরিদকৃত জমি রাতের আঁধারে জবরদখলের চেষ্টা, হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী দখলবাজ চক্রের বিরুদ্ধে।