
শিক্ষাঙ্গন
চবিতে পরীক্ষার মধ্যেই দফায় দফায় লোডশেডিং, দুর্ভোগে শিক্ষার্থীরা
চবিতে লোডশেডিং বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও আশপাশের কটেজে থাকা শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগে বর্ষসমাপনী পরীক্ষা চলার মধ্যেই সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাপনেও সমস্যায় পড়ছেন শিক্ষার্থীরা।

