দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম
বিরল সীমান্তে বিজিবির অভিযান, ৭০ হাজার টাকার মদ উদ্ধারবিরল সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার
দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। উদ্ধার মাদকের সিজার মূল্য ৭০ হাজার ৫০০ টাকা।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করে ধর্মজান বিওপির বিজিবি সদস্যরা। এ সময় মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবির অবস্থান কঠোর ও আপসহীন। সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন