দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম
দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা. জাহিদ হোসেন
দিনাজপুর পৌরসভার আয়োজনে উন্নয়নবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে পৌরসভা কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সহসভাপতি হাসানুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এবং পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম।
সভায় পৌর এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন