
তিন ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার
দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের জনবলসংকট কমাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে সরকার। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে তিন ধাপে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ২০২৬-২৭ অর্থবছরেই প্রথম ধাপে ৪৫ হাজার ৭০০ জন নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

