বিনোদন

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নিয়ে নতুন সিদ্ধান্ত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় দ্বিতীয়বারের মতো জামিন পেলেন না খলনায়ক আশরাফুল হক ডন। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বিচারক তাওহীদা আক্তার শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত ৫ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতেও তার জামিন আবেদন খারিজ হয়েছিল। ফলে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে নব্বইয়ের দশকের আলোচিত এই অভিনেতাকে।

দীর্ঘ ২৭ বছরের সুখের সংসারের রহস্য জানালেন মাধুরীর স্বামী

মাধুরী দীক্ষিতের বিয়ের খবরে একসময় মন ভেঙেছিল বিশ্বের কোটি কোটি অনুরাগীর। অভিনয়জীবনের একেবারে মধ্যগগনে থাকা অবস্থায় চিকিৎসক শ্রীরাম নেনেকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন বলিউডের এই জনপ্রিয় লাস্যময়ী অভিনেত্রী।

পর্দার 'এক্স-মেন' ও 'স্টার ট্রেক' তারকা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন

একসময় মহাকাশযানের ক্যাপ্টেন, কখনো আবার অতিমানবদের শিক্ষক বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট। ‘স্টার ট্রেক’-এর ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড এবং ‘এক্স-মেন’-এর প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে বিশ্বজুড়ে পরিচিত এই ব্রিটিশ অভিনেতা আর নেই। ৮৬ বছর বয়সে মারা গেছেন তিনি।

অতিরিক্ত সচিবের পদমর্যাদায় নতুন দায়িত্বে খল অভিনেতা শিবা শানু!

ঢালিউডের খল অভিনেতা শিবা শানু নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে। এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ পেয়েছেন তিনি। তবে নতুন দায়িত্ব গ্রহণ করতে হলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির পদ ছাড়তে হতে পারে তাঁকে। ফলে অভিনয়জীবনের পাশাপাশি তাঁর সাংগঠনিক দায়িত্বেও আসতে যাচ্ছে পরিবর্তন।

যে পুরুষের সঙ্গেই সারাজীবন কাটাতে চান জাহ্নবী

শিখর পাহাড়িয়ার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে এবার খোলামেলা কথা বলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক নিয়ে রাখঢাক না করে অভিনেত্রী জানিয়েছেন, শিখরকে তিনি জীবনের শেষ ঠিকানা বলেই মনে করেন। কঠিন সময়ে শিখরের পাশে থাকার বিষয়টিও তাঁর কাছে বিশেষ গুরুত্ব বহন করে। তবে এখনই বিয়ের কোনো পরিকল্পনা নেই তাঁদের।

মেহজাবীনের নতুন পোস্টে চমক, কী লিখলেন ফেসবুকে?

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আবারও আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট ঘিরে। বুধবার (২৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লেখা ছিল, ‘বেশি ভালো ভালো নয়।’ ছোট্ট এই কথাটি ঘিরেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। তবে পোস্টটি দিয়ে অভিনেত্রী ঠিক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

এবার শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমিকে। সম্প্রতি বিনোদন অঙ্গনে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে শাকিবের বিপরীতে এই অভিনেত্রীর অভিনয়ের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি সিনেমাটির নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠান।

শাহরুখের যে স্বভাবে সম্পর্ক ছাড়তে চেয়েছিলেন গৌরী

বলিউড তারকা শাহরুখ খানের অতিরিক্ত অধিকারবোধ ও নিয়ন্ত্রণের প্রবণতায় একসময় বিরক্ত হয়ে সম্পর্ক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন স্ত্রী গৌরী খান। প্রেমের শুরুর দিকে গৌরী কী পোশাক পরবেন, এমনকি কীভাবে চুল রাখবেন, তা নিয়েও আপত্তি জানাতেন শাহরুখ। একপর্যায়ে এই আচরণ মেনে নিতে না পেরে শাহরুখকে সরাসরি জানিয়ে দিয়েছিলেন, আর দেখা করবেন না তিনি। বহু বছর আগের এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্কের শুরুর দিকের সেই অভিজ্ঞতা তুলে ধরেছিলেন এই তারকা দম্পতি।

হত্যা হুমকি মামলা নিয়ে মুখ খুললেন তানজিন তিশা

মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হত্যা হুমকির অভিযোগে করা মামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। মামলাটি আমলে নিয়ে আদালত তাঁকে সমন জারি করেছেন এবং আগামী ২৩ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এ ঘটনার পর ফেসবুক পোস্টে তিশা প্রশ্ন তুলেছেন, তাঁর দীর্ঘদিনের সম্মান, ক্যারিয়ার ও অর্জন ধ্বংস করার চেষ্টা কারা করছেন এবং কেন করছেন। শাড়ি নিয়ে একের পর এক অভিযোগ ও আইনি জটিলতার মধ্যে তাঁর এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

স্বামীকে ভালোবাসি, সমস্যা কোথায়? সমালোচকদের জবাব রাশমিকার

রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার দাম্পত্যজীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিতর্কের জবাব দিয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। স্বামীকে ভালোবাসা এবং বিয়ের সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমি আমার মানুষটিকে ভীষণ ভালোবাসি। তাতে সমস্যা কোথায়?’ একই সঙ্গে নারীবাদের নামে ব্যক্তিগত জীবন নিয়ে হয়রানি ও বিচার করার প্রবণতার সমালোচনা করেছেন তিনি। ২৬ অক্টোবর ইনস্টাগ্রামে দেওয়া তাঁর বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অনিশ্চিত ঢালিউডে তানজিন তিশার অভিষেক

শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেকের অপেক্ষায় থাকা অভিনেত্রী তানজিন তিশার সেই স্বপ্ন আবারও অনিশ্চয়তায় পড়েছে। সিনেমাটির মাত্র ৯ দিনের শুটিং বাকি থাকলেও কবে নাগাদ কাজ শেষ হবে, তা নিশ্চিত নয়। ফলে চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তির সম্ভাবনাও প্রায় শেষ হয়ে এসেছে। এই সিনেমার জন্য কলকাতার একটি ছবিতে অভিনয়ের সুযোগ ছেড়ে দিয়েছিলেন তিশা।

বাগদান সেরে ফেললেন রাফসান-সুনেরাহ?

শোবিজ অঙ্গনে নতুন করে কৌতূহল তৈরি করেছে রাফসান ও সুনেরাহকে ঘিরে একটি ছবি। তাঁরা কি গোপনে বাগদান সেরে ফেলেছেন? এমন প্রশ্ন তুলে প্রকাশিত একটি বিনোদনমূলক পোস্ট ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

টাইগার শ্রফের ওপর হামলায় মূল হোতা গ্রেফতার

টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। বলিউড অভিনেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ২২ বছর বয়সি প্রকৌশলে ডিপ্লোমাধারী প্রাঞ্জল থাকরালকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতার হওয়া ১১তম ব্যক্তি তিনি।

টাইগার শ্রফের ওপর হামলা, সালমান খানকে প্রশংসাই কি কারণ?

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে এক অভিযুক্ত দাবি করেছেন, সালমান খানের প্রশংসা করার কারণে টাইগার শ্রফকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে একটি সিনেমার প্রচার অনুষ্ঠানে সালমান খানকে ‘ইন্ডাস্ট্রির একমাত্র টাইগার’ বলে মন্তব্য করেছিলেন টাইগার শ্রফ। ওই মন্তব্যের সঙ্গে হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

দেবকে নিয়ে শুভশ্রীর আবেগঘন চিঠি, কী লিখলেন অভিনেত্রী?

টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে একসময় বিনোদন অঙ্গনে ছিল ব্যাপক আলোচনা। দীর্ঘ ১১ বছর পর আবারও একসঙ্গে কাজ করেছেন তারা। আসন্ন ‘দেশু ৭’ সিনেমার শুটিংয়ের শেষ দিনে দেবকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন শুভশ্রী। সেখানে দেবের প্রথমবারের মতো পরিচালক হিসেবে আত্মপ্রকাশ, তার কাজের প্রতি মুগ্ধতা এবং সহশিল্পী হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অভিনেত্রী।

তিশার সঙ্গে বিচ্ছেদের খবর নিয়ে ফারুকীর জবাব

ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন নিয়ে শোবিজ অঙ্গনে চলছে নানা আলোচনা। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া এসব খবরকে উড়িয়ে দিয়েছেন ফারুকী। তাঁর ভাষ্য, ব্যক্তিগত জীবন নিয়ে প্রচারিত নানা খবরের বিষয়ে তাঁরা কেউই মন্তব্য করতে চান না।

সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি

রাজধানীর মগবাজারে ভোরে আসিফ আকবরের গাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটেছে। জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জেমসের কনসার্ট আজ, মঞ্চ মাতাবে ৫ জনপ্রিয় ব্যান্ড

রাজধানীর যমুনা ফিউচার পার্কে আজ শুক্রবার (২৩ অক্টোবর) বসছে ব্যান্ড সংগীতের জমজমাট আসর। ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক এই কনসার্টে নগরবাউল নিয়ে মঞ্চে উঠবেন জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। তাঁর পরিবেশনা ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

জেলার ২-এর রেকর্ড আয় প্রথম সপ্তাহেই ৫৭৭ কোটি রুপি

রজনীকান্তের ‘জেলার ২ সিনেমার আয়’ বক্স অফিসে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে প্রায় ৫৭৭ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। ২০২৩ সালের সুপারহিট ছবি ‘জেলার’-এর সিকুয়েলটি দর্শকদের সাড়া পাওয়ার পাশাপাশি আয়ের দিক থেকেও বড় সাফল্য দেখিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ছবিটি তামিল সিনেমার সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলোর তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে।

টাইগার শ্রফের গাড়িতে হামলার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য ও বিগ প্ল্যান

বলিউডের জনপ্রিয় অ্যাকশন হিরো টাইগার শ্রফের ওপর সম্প্রতি ঘটে যাওয়া প্রাণঘাতী হামলার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। তার গাড়িতে যে ভয়াবহ হামলা চালানো হয়েছিল, সেটি নিছক কোনো আকস্মিক ঘটনা ছিল না।