দিনো মোরিয়া গ্রেপ্তার, মিঠি নদীর মামলায় বড় অভিযোগ
দিনো মোরিয়াকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ)। মুম্বাইয়ের মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে করা মামলায় শুক্রবার ২ অক্টোবর তাঁকে হেফাজতে নেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বান্দ্রার বাসভবনে প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অভিনেতাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বছরও তাঁর বাড়িতে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েছিল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

