চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ ও নতুন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

চন্দনাইশে জাতীয় যুব দিবসের আলোচনা সভায় অতিথি ও অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম. ছালেহ্ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান,, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী,আইসিটি কর্মকর্তা এনামুল কবির, জেসমিন আক্তার, মো. নুরুল হক চৌধুরী প্রমুখ।

আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৮ জনকে মোট ৯ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।