চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রাম মহানগরীর প্রবেশদ্বার কর্ণফুলী শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) সংলগ্ন মীর ফিলিং স্টেশন এলাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো অত্যাধুনিক ‘রাজ দরবার রেস্তোরাঁ এন্ড পার্টি হল’ এর।

রোববার (১ নভেম্বর) দুপুর ১টায় ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এরশাদ তাহেরী।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন আলহাজ্ব রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের পরিচালক মো. শহিদ হাকিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালকবৃন্দ আল করিম, রাইয়ানুল ইসলাম, রিয়াদুল ইসলাম, তাইফ বিন করিম ও মো. আবদুল্লাহ।

ফিতা কেটে রাজ দরবার রেস্তোরাঁ এন্ড পার্টি হলের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন আমন্ত্রিত অতিথিরা
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে রেস্তোরাঁটির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের ভাই মো. কামাল উদ্দিন, ব্যবসায়ী মো. মাসুদ, সিরাজুল ইসলাম সওদাগর, গিয়াস উদ্দিন, মো. হারুন, হাজী মো. হাশেম, নুরুল আমিন বাচা, মো. জাফর, ওসমান গনি, নোমান গনি, ফয়সাল গনি, মো. মহিউদ্দিন, মো. ফরিদ, আবদুল গফুর, মুরাদুল আলম, ওয়াজেদ আলী, মো. রুবেল এবং সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, সাংবাদিক মো. নুরুল আলম, সাংবাদিক শহিদুল আলম ও সাংবাদিক আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ও আধুনিক ইন্টেরিয়রে সজ্জিত এই রেস্তোরাঁয় বাংলা, ইন্ডিয়ান, থাই, চাইনিজ ও ফাস্টফুডসহ সব ধরনের সুস্বাদু খাবারের ব্যবস্থা রয়েছে।

এর বিশেষ আকর্ষণ - প্রতিদিন সন্ধ্যায় হাঁসের মাংস

- রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান।

রাজ দরবার রেস্তোরাঁ এন্ড পার্টি হলের বিশাল ভবনের সামনে দাঁড়িয়ে থাকা পরিচালক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ
রাজ দরবার রেস্তোরাঁ এন্ড পার্টি হলের বিশাল ভবনের সামনে দাঁড়িয়ে থাকা পরিচালক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ

এছাড়া এনগেজমেন্ট, আকিকা, গায়ে হলুদ, কর্পোরেট প্রোগ্রাম, জন্মদিন ও বিবাহবার্ষিকীসহ যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য রয়েছে সু-বিশাল ও অত্যাধুনিক পার্টি হলের সুব্যবস্থা।

এ বিষয়ে পরিচালক মো. শহিদ হাকিম বলেন, “সাশ্রয়ী মূল্যে উন্নতমানের খাবার ও সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। চট্টগ্রামবাসীকে একটি উন্নত পরিবেশে সেরা খাবার পরিবেশনের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আপনাদের সবার দোয়া চাই।”