বিনোদন
‘তুমি তো চলেই যাবে’ দিয়ে অর্পিতা মিত্রের নতুন পরিচয়
অর্পিতা মিত্র এখন আলোচনায় ‘তুমি তো চলেই যাবে’ নাটকে অভিনয়ের মাধ্যমে। নির্মাতা মাসুম শাহরিয়ারের এই নাটকে ঊর্বী চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পাচ্ছেন তরুণ এই অভিনেত্রী। খায়রুল বাসারের বিপরীতে তাঁর সাবলীল অভিনয় নজর কেড়েছে। অভিনয়ে এটি অর্পিতার প্রথম কাজ হলেও চরিত্রের আবেগ ও সংলাপ উপস্থাপনে তাঁর স্বাভাবিকতা সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ফলে নতুন মুখ হিসেবে এরই মধ্যে আলাদা করে পরিচিতি তৈরি হয়েছে তাঁর।

