চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার  মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার এর নেতৃত্বে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১২টা ৩৫ মিনিট থেকে সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বন মামলা নং-২১৩/২৫ (চন্দনাইশ) ধারা- বন আইনের ২৬(১ক) এর (খ)(ঘ)(ঙ) এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ফজলুর রহমান ওরফে ফজু (৪৫), পিতা- মৃত আব্দুস সালাম, গ্রাম- ৮নং ওয়ার্ড, পূর্ব দোহাজারী, কিল্লাপাড়া (ময়নার বাপের পাহাড়), দোহাজারী পৌরসভা, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।

পরে আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস. এম দিদারুল ইসলাম সিকদার ।