
সারাদেশ
বোনের বিয়ে থেকে ফেরার পথে দুর্ঘটনা, রাউজানে প্রাণ গেল দুবাইপ্রবাসীর
রাউজানে সড়ক দুর্ঘটনা কেড়ে নিল দুবাইপ্রবাসী খোরশেদ আলমের প্রাণ। চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ হারান তিনি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর ১৮ বছর বয়সী নববধূ রায়সা ওসমান। মাত্র দুই মাস আগে তাঁদের বিয়ে হয়েছিল।

