অপরাধ-দুর্নীতি

পটিয়ায় চোরাই গরুর মাংস নিয়ে পালানোর সময় হাতেনাতে আটক ১

চট্টগ্রামের পটিয়ায় রাতের আঁধারে গরু চুরি করে জবাইয়ের পর মাংস নিয়ে পালানোর সময় সিএনজিচালিত অটোরিকশাসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। তবে এ সময় সুযোগ বুঝে পালিয়ে যায় চক্রের আরও দুই সদস্য।