কর্ণফুলীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪
কর্ণফুলী দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের। চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

