চন্দনাইশে পুলিশের অভিযানে ইয়াবাসহ ১১ জন গ্রেপ্তার, উদ্ধার চুরির মামলার আলামত

চন্দনাইশ থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১জন মাদক ব্যবসায়ী, মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টিকালে ৬জন আসামী, গ্রেপ্তারী পরোয়ানা মূলে ৩জন এবং নিয়মিত (চুরি) মামলায় আলামত উদ্ধার ও ১জন আসামীসহ মোট ১১ জন আসামী গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ৬ জনের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।