ভ্রমণ

পূজার ছুটিতে পর্যটকদের ভিড়ে মুখর খাগড়াছড়ি

দুর্গাপূজার ছুটিতে পাহাড়, নদী ও ঝরনার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের ভিড়ে মুখর হয়ে উঠেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। জেলার আলুটিলা, মায়াবিনী লেক, জেলা পরিষদ পার্ক ও রিচাং ঝরনাসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে বাড়ছে দর্শনার্থীদের উপস্থিতি। খাগড়াছড়ি হয়ে রাঙামাটির সাজেকেও ছুটছেন অনেক পর্যটক। এতে ব্যস্ত সময় পার করছেন পরিবহন, হোটেল ও রেস্তোরাঁসংশ্লিষ্ট ব্যক্তিরা।