রাজনীতি

জিলাপি বিতরণ নিয়ে বিরোধ, আহত বিএনপি নেতার বিরুদ্ধেই মামলা!

লক্ষ্মীপুরের কমলনগরে জিলাপি বিতরণকে কেন্দ্র করে বিরোধের জেরে বিএনপি নেতা আলমগীর মোল্লার ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনার দুই দিন পর আলমগীর মোল্লা ও তাঁর পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। মামলা প্রত্যাহার ও হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।