
বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার মাদক জব্দ, আটক ১
সীমান্তে মাদক জব্দের ঘটনায় কুমিল্লায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জেলার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট, ২৪ কেজি গাঁজা ও ১১৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে। উদ্ধার করা এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

