সারাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, সিএনজিচালক গ্রেপ্তার

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৪) হত্যার ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে সিএনজিচালক সুমনের বিরুদ্ধে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার অভিযোগের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া।