অপরাধ-দুর্নীতি

বাংলামোটরে হামলা: ভয়াবহ ঘটনায় ২ ফাঁকা গুলি, আহত ব্যবসায়ী

বাংলামোটরে হামলার ঘটনায় রাজধানীজুড়ে আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের উত্তর দিকের একটি গলিতে মো. সোহান (৩৫) নামের এক ওষুধ ব্যবসায়ী মাথায় আঘাত পেয়েছেন। তাঁর অভিযোগ, যুবদলের বহিষ্কৃত নেতা মোহাম্মদ সায়মন পিস্তলের বাঁট দিয়ে তাঁকে আঘাত করেছেন। আহত অবস্থায় সোহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সারাদেশ

বাজারে এলপিজি সংকট, শিমের দাম ২০০ টাকা!

এলপিজি সংকট আর চড়া নিত্যপণ্যের দামে রাজধানীর বাজারে বাড়ছে ভোক্তার চাপ। শুক্রবার (২ অক্টোবর) রায়ের বাজার, রামপুরা, হাজীপাড়া, মালিবাগ, সেগুনবাগিচা ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে দেখা গেছে, শীতের আগাম সবজি শিম বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। পাশাপাশি চিনি ও সয়াবিন তেলও কোথাও কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।

জাতীয়

মিরপুরে গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে

রাজধানীর মিরপুরে সিটি করপোরেশনের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় ২৫ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১ অক্টোবর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত তাদের জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।

জাতীয়

বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের এমপিদের সঙ্গে কর্মকর্তাদের উত্তেজনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও জমজমের পানি পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কয়েকজন সংসদ সদস্য ও নেতার সঙ্গে বিমানবন্দরের কর্মকর্তাদের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এ সময় ক্ষুব্ধ নেতাদের সঙ্গে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের কথা-কাটাকাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে চার সংসদ সদস্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন।

সারাদেশ

রাড্ডা হামলায় বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি যেকোনো সময় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সারাদেশ

এলপিজি বিক্রিতে বাড়তি দাম, ২ লাখ টাকা জরিমানা

এলপিজি বিক্রিতে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ার অভিযোগে ঢাকার ধামরাইয়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বেশ কিছু এলপিজি সিলিন্ডার জব্দ করা হয়। পরে সেগুলো নির্ধারিত দামে স্থানীয় ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে।

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর বিএনপি কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ জন

ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মহানগর উত্তর যুবদল ও মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। আজ বুধবার সংশ্লিষ্ট দল ও সংগঠনের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়। একই দিনে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত, বহিষ্কার ৩ নেতা

ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। মো. আমিনুল হক ও মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন এই কমিটি বিলুপ্তের সিদ্ধান্ত জানানো হয় বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে। একইসঙ্গে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মহানগর উত্তর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত

রাজধানীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) তোপখানা রোডের ডিসিসি হলে আয়োজিত অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন স্কুল ও মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বিভিন্ন বই তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাদের জন্য খাবারেরও আয়োজন করা হয়।

শ্রেষ্ঠ সাত বিমানসেনা পেলেন ট্রফি-সনদ, জানুন বিস্তারিত

বাংলাদেশ বিমান বাহিনীর ২০২৫ সালের শ্রেষ্ঠ সাত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যকে ট্রফি ও সনদপত্র দিয়ে সম্মাননা জানানো হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নির্বাচিত সদস্যদের হাতে এসব সম্মাননা তুলে দেন।

বায়তুল মোকাররম থেকে সাংবাদিক বাদল দাস নিখোঁজ

রাজধানীর বায়তুল মোকাররম বিআরটিসি বাস ডিপোর সামনে থেকে সাংবাদিক বাদল দাস (৫৪) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছেন তার সহকর্মীরা। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

ঢাকায় মনোরেল চালুর উদ্যোগ, ১৪ রুট যাচাই করছে সরকার

ঢাকায় মনোরেল চালুর পরিকল্পনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। মেট্রোরেলের যাত্রীদের গন্তব্যের শেষ ধাপের যাতায়াত সহজ করতে ফিডার সার্ভিস হিসেবে মনোরেল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশনকে নিয়োগ দিতে যাচ্ছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর

রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত নিউগিনি হাউজিং প্রকল্পে এক সংঘবদ্ধ হামলার গুরুতর অভিযোগ উঠেছে। সেখানে দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। একই সঙ্গে আশপাশের কয়েকটি ভবনেও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

ঢাকায় রাতে বৃষ্টির পূর্বাভাস, থাকবে বজ্রপাতের শঙ্কা

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রাতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাতের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।