নিউরোসায়েন্স হাসপাতাল: ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন
রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি মোনাজাতে অংশ নেন, হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন করেন। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সরকারের কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তা।
১০ মাসের শিশুকে কোলে নিয়ে ঢাকার রাস্তায় মা আফরোজার কঠিন লড়াই
আফরোজার সংগ্রাম শুধু জীবিকা চালানোর গল্প নয়, এটি একজন মায়ের বেঁচে থাকার কঠিন লড়াইয়ের প্রতিচ্ছবি। রাজধানীর ব্যস্ত সড়কে অটোরিকশার চালকের আসনে বসে আছেন একজন নারী। এক হাতে গাড়ির নিয়ন্ত্রণ, অন্য হাতে সন্তানের নিরাপত্তা। তার কোলে ১০ মাসের ছোট্ট শিশু। দৃশ্যটি যেমন হৃদয় ছুঁয়ে যায়, তেমনি সামনে আনে এক কঠিন বাস্তবতাও। প্রতিদিন ভোর হলেই অটোরিকশা নিয়ে রাস্তায় বের হন আফরোজা। সঙ্গে থাকে তার ছোট্ট মেয়ে। শিশুটিকে দেখাশোনার মতো কেউ নেই। তাই সন্তানকে একা রেখে কাজের সন্ধানে বের হওয়ার সুযোগও নেই তার। বাধ্য হয়ে

