খেলাধুলা

রায়পুরা ম্যারাথনে আনন্দে মাতল হাজারো দৌড়বিদ

রায়পুরা ম্যারাথন ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে নরসিংদীর রায়পুরায়। সুস্থ জীবনযাপন, শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেন দেশি-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদ। বিভিন্ন বয়সের নারী-পুরুষের অংশগ্রহণে পুরো এলাকায় তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ।