সারাদেশ

দুর্গাপূজায় নিরাপত্তায় বিশেষ নজরদারি, ৩ জেলায় বিজিবি মোতায়েন

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এসব এলাকায় দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। একই সময়ে সারাদেশে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করবে এই বাহিনী।