শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি জানিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়া, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার তারা সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় ঢাকার সায়েন্স ল্যাব মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, বগুড়া ও বরিশালসহ বিভিন্ন এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
ঢাকায় অতি ভারী বৃষ্টি, ২৪ ঘণ্টায় রেকর্ড ৯৭ মিলিমিটার
ঢাকায় অতি ভারী বৃষ্টি রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা সংস্থাটির নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ‘অতি ভারী’ বর্ষণের মধ্যে পড়ে। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং নগরজীবনে ভোগান্তি বেড়েছে।

