ধর্ম

ঢাকা থেকে মুন্সিগঞ্জে ঘোষবাড়ির দুর্গাপূজা দেখতে এলেন স্বজনরা

মুন্সিগঞ্জের বালাশুরের নাগরনন্দী ঘোষবাড়ির দুর্গাপূজা এখন শুধু ধর্মীয় উৎসব নয়, পরিবারের সদস্যদের মিলনমেলাও। ২০১৫ সালে পরিবারের সদস্যদের উদ্যোগে সুসংগঠিতভাবে শুরু হওয়া এ আয়োজনের টানে প্রতিবছর একত্র হন দূরে থাকা স্বজনেরা। পুরোনো বাড়ির উঠানে জমে আড্ডা, চলে পূজার প্রস্তুতি, আর নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় হয় পূর্বপুরুষের ঐতিহ্যের। এই পারিবারিক দুর্গোৎসব দেখতে ঢাকা থেকে মোটরসাইকেলে প্রায় দেড় ঘণ্টার পথ পেরিয়ে মুন্সিগঞ্জের বালাশুরে পৌঁছানোর অভিজ্ঞতাও হয়ে ওঠে বিশেষ।

জাতীয়

সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন

মুন্সিগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

অপরাধ-দুর্নীতি

৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মামলার পলাতক ‘গাঁজা মনির’

ইয়াবাসহ গ্রেপ্তার অভিযানে মুন্সিগঞ্জে অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন দীর্ঘদিন ধরে পলাতক থাকা মো. মনির হোসেন মন্ডল, যিনি স্থানীয়ভাবে 'গাঁজা মনির' নামে পরিচিত। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫০০টি ইয়াবা ও একটি ধারালো ছুরি। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।