শিক্ষাঙ্গন

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে ইউনিফর্ম দেওয়ার পরিকল্পনা

নতুন বছরের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। একই সঙ্গে ২০২৭ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় এক আলোচনা অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

নওগাঁয় জিপিএ-৫ সংবর্ধনা: কৃতীদের ৩টি অনুপ্রেরণার বার্তা

নওগাঁয় জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে শুক্রবার সকালে উৎসবের আমেজ দেখা গেছে। এসএসসি ২০২৬ পরীক্ষায় কৃতিত্ব দেখানো শিক্ষার্থীদের সম্মান জানাতে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় 'শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা'। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করে। দীর্ঘদিন পর বন্ধুদের দেখা পেয়ে কেউ জড়িয়ে ধরে, কেউ মুঠোফোনে সেই মুহূর্ত ধরে রাখে।

বিসিএসে প্রথম হয়েও গেজেটে নেই সোহেল রানার নাম

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে প্রথম হয়েও চূড়ান্ত গেজেটে স্থান পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. সোহেল রানা। চূড়ান্ত ফলে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হলেও বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত গেজেটে ৬১১ জনের নাম রয়েছে। ফলে সাময়িকভাবে মনোনীত ৫৭ জনের মতো সোহেল রানাও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত

রাজধানীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) তোপখানা রোডের ডিসিসি হলে আয়োজিত অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন স্কুল ও মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বিভিন্ন বই তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাদের জন্য খাবারেরও আয়োজন করা হয়।

বিশ্ব র‌্যাংকিংয়ে ঢাবি-বুয়েটকে ছাড়িয়ে চার বিশ্ববিদ্যালয়

টাইমস হায়ার এডুকেশনের ২০২৭ র‌্যাংকিংয়ে বাংলাদেশের শীর্ষ এক হাজারে নেই ঢাবি-বুয়েট। ৮০১ থেকে ১০০০ ব্যান্ডে জায়গা পেয়েছে চার বিশ্ববিদ্যালয়।

লাল কার্ড দেখিয়ে চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করলেন শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বর্তমানে এক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের অনলাইনে যোগদানকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে ‘লাল কার্ড’ কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ দিল শিক্ষা মন্ত্রণালয়

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে এবার যুগান্তকারী এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব উপযোগী স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

কবি নজরুলের সাম্যের চেতনাকে ছড়িয়ে দেওয়ার আহবান তথ‍্য প্রতিমন্ত্রীর

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালি জাতির চেতনা, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার অন্যতম অনুপ্রেরণার উৎস। নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।

চন্দনাইশে ফাজিল ছাত্রকে প্রকাশ্যে বেত্রাঘাতের অভিযোগ মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে, ইউএনও বরাবর অভিযোগ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ্দিনের বিরুদ্ধে ফাজিল ১ম বর্ষের এক শিক্ষার্থীকে প্রকাশ্যে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে।