শিক্ষাঙ্গন
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে আটটি প্রতিষ্ঠানের পাসের হার শূন্য শতাংশ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি। অর্থাৎ এসব বিদ্যালয়ের পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে। বোর্ডের প্রকাশিত জিরো পারসেন্টেজ স্কুলের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ির দুর্গম এলাকার। কোনো কোনো বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ১৫ থেকে ১৯ জন, তবু তাদের একজনও পাস করতে না পারায় প্রতিষ্ঠানগুলোর পাঠদানের মান, শিক্ষক সংকট ও শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

