
জিপিএ-৫ প্রাপ্তিতে ঢাকা বোর্ড শীর্ষে, পিছিয়ে কারিগরি বোর্ড
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ অর্জনের দৌড়ে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ড থেকে সর্বোচ্চ ১৬ হাজার ৭১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে এ সংখ্যা সবচেয়ে কম, মাত্র ৮৮৬ জন।

