চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের চন্দনাইশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে এ কর্মসূচি পালিত হয়। বরুমতি ব্রিজ এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে গাছবাড়িয়া খাঁনহাট চত্বরে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। কর্মসূচিতে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।
চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আ. ক. ম মোজাম্মেল হক, সাবেক সদস্যসচিব মোরশেদুল আলম চৌধুরী, চন্দনাইশ উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি নাছির উদ্দীন, বিএনপি নেতা আবদুল মাবুদ মাহাদু, জাহাঙ্গীর আলম, বাহাউদ্দীন চৌধুরী, আরিফুল ইসলাম মারুফ, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবদুর রউফ, বিএনপি নেতা অ্যাডভোকেট আমিনুল হক চৌধুরী, নওশা মিয়া, আইনুল হুদা, জাহাঙ্গীর আলম, সেলিম উদ্দিন, সাতকানিয়া উপজেলা বিএনপি নেতা শামসুল আলম, লিটন, ওসমান চৌধুরী, যুবদল নেতা সিরাজুল ইসলাম, মাসুদুর রহমান, আল মোহাম্মদ হিরু, ওরশেদুল আলম চৌধুরী, নুরুল কবির কমিশনার, তরিকুল ইসলাম টুটুল, নেছার উদ্দিন, ইখতিয়ার উদ্দিন, আযম খান, মহিলা দল নেত্রী ঝর্ণা আকতার প্রমুখ।
প্রতিবাদ সভায় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ বলেন, _“কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আজ দেশে আবার আগুন সন্ত্রাস আর লকডাউনের নামে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। চন্দনাইশ-সাতকানিয়ার মানুষ এই ষড়যন্ত্র মেনে নেবে না।”
তিনি বলেন, “আপনারা দেখেছেন, গতকাল রাতেও আমাদের ছাত্রদল-যুবদল রাজপথে ছিল, আজকেও আমরা রাজপথে আছি। যতদিন নৈরাজ্য থাকবে, ততদিন আমরা মাঠে থাকব। চট্টগ্রাম-১৪ এর এক ইঞ্চি মাটিতেও সন্ত্রাসীদের ঠাঁই হবে না।”
তিনি বলেন, “এমন অবস্থায় এই গতবারের ফেব্রুয়ারী, এই গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র চালানোর দায়িত্ব দিয়েছে বাংলাদেশের মানুষ।”
তিনি বলেন, “এই গণতন্ত্রের জন্য যারা যুদ্ধ করেছে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে এই দেশ যখন এগিয়ে যাচ্ছে। এই মা-বোনদের জন্য, সেদিনকার কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড, এই স্বাস্থ্য কার্ড, প্রবাসী কার্ড।”
তিনি বলেন, “অনেক কথা ছিল প্রিয় ভাইয়েরা। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, অন্যান্য সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতা-কর্মীদেরকে বলবো, এই দেশের গণতন্ত্রকে যারা ব্যাহত করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি বলেন, “আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই গুন্ডা যুবলীগ, এই গুন্ডা ছাত্রলীগ, এই গুন্ডা আওয়ামী লীগের আমরা এক ইঞ্চি মাটি এই প্রত্যেক গ্রাম থেকে আমরা ছাড় দেবো না।”
তিনি বলেন, “আপনারা জানেন, নৈরাজ্যের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ। আপনারা জানেন, এই বাংলাদেশের মানুষ শান্তি চায়, এই বাংলাদেশের মানুষ উন্নয়ন চায়, এই বাংলাদেশের মানুষ ফ্যামিলি কার্ড চায়, এই বাংলাদেশের মানুষ হেলথ কার্ড চায়।”
তিনি বলেন, “নেতা-কর্মী ভাইয়েরা, আজকে আমরা সবাই নৈরাজ্যের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে নেমেছি।”
তিনি বলেন, “বাংলাদেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়, ফ্যামিলি কার্ড চায়, হেলথ কার্ড চায়। মানুষের এই শান্তি নষ্ট করার অধিকার কাউকে দেওয়া হবে না। লকডাউনের নামে সাধারণ মানুষের ব্যবসা-বাণিজ্য, স্কুল-কলেজ বন্ধ করার ষড়যন্ত্র আমরা সফল হতে দেবো না।”
তিনি বলেন, “এই যে পলাতক শেখ হাসিনা রক্তের হলি খেলায় এখনো এই হত্যার রাজনীতিতে মেতে উঠেছে। শান্ত বাংলাদেশকে তারা অশান্ত করতে চায়।”
তিনি বলেন, “এই বাংলার মানুষ সন্ত্রাসের রাজনীতি পছন্দ করে না। তারা আগুন সন্ত্রাসের রাজনীতি পছন্দ করে না। এই বাংলার মানুষ, এই বাংলার মাটিতে তাদের কোনো স্থান হবে না।”
তিনি বলেন, “আমরা সবাই অনেক ধৈর্য ধরেছি। আজকে আমার চট্টগ্রাম-১৪, চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতা-কর্মীরা আপনারা দেখেছেন, সবাইকে নিয়ে আমরা এই চট্টগ্রাম-১৪ এর এক ইঞ্চি মাটিতে ফ্যাসিস্ট হাসিনার এই দলের কোনো লোকের জায়গা হতে দেবো না।”
তিনি বলেন, “এই দেশে যখন ব্যাপক উন্নয়ন শুরু হয়েছে, তখন এই ফ্যাসিস্ট সরকার, খুনি হাসিনা পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশকে অশান্ত করার জন্য তারা যে লোক পাঠায়, এদেশের আপনাদের রক্ত তারা বিদেশে পাচার করেছে, এই অর্থ দিয়ে তারা এই দেশকে অশান্ত করতে চায় ভাইয়েরা।”
তিনি বলেন, “এক্ষুনি হাসিনার দখল হবে, পার্শ্ববর্তী দেশে। আমরা তো বলি, সে আসলে আসুক। এই বাংলাদেশে তার ফাঁসির রায় কার্যকর হবে।”
তিনি বলেন, “আপনারা যেন পরিবার-পরিজন, ছেলেমেয়েদের নিয়ে সুখে-শান্তিতে বসবাস করতে পারেন, তার ধারাবাহিকতায় বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমরা এই ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি কার্যকর চাই।”
তিনি বলেন, “আপনারা যেন সুখে-শান্তিতে থাকতে পারেন, তার ধারাবাহিকতায় আমরা বিএনপির সরকার এগিয়ে যাচ্ছি। সুতরাং এই খুনি হাসিনার কোনো জায়গা হবে না।”
তিনি বলেন, “আপনারা পরিবার-পরিজন নিয়ে সুখে-শান্তিতে থাকবেন, এটাই আমাদের রাজনীতি। বিএনপি সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করব।”
তিনি বলেন, “আগামী এক মাস আমাদের কর্মসূচি, প্রতিদিন আপনারা পাহারায় থাকবেন। এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, বিএনপি সরকার। আপনারা যদি পরিবার-পরিজন নিয়ে সুখে-শান্তিতে থাকতে চান, তাহলে আমাদের সাথে থাকুন।”
বক্তব্য চলাকালে এমপি জসীম উদ্দীন আহমেদ উপস্থিত নেতা-কর্মীরা “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই” স্লোগানে পুরো খাঁনহাট চত্বর মুখরিত করে তোলেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন