পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ধলঘাট ইউনিয়ন পরিষদের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে তথ্য সংগ্রহের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করা জরুরি। কোনো যোগ্য পরিবার যেন তালিকা থেকে বাদ না পড়ে এবং অযোগ্য কেউ যেন সুবিধাভোগীর তালিকায় অন্তর্ভুক্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে তথ্য সংগ্রহ করতে হবে। বিশেষ করে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের প্রকৃত অবস্থা যাচাই করে সঠিক তালিকা প্রণয়ন করা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন ধলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন নাজিম, বিএনপি নেতা শাহ আলম চৌধুরী, এনআই করিম, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ উল্লাহ, আশরাফুল আলম বাবু, নুর হোসেন, মমতাজ উদ্দিন, আবসার উদ্দিন, যুবদল নেতা সালাউদ্দিন, মোহাম্মদ তারেক, ধলঘাট ইউনিয়ন পরিষদের সচিব কনি দে সহ মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীরা।