চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। বুধবার রাত ৯টা ৩০ মিনিট থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত চলে পুলিশের এ বিশেষ অভিযান।
পুলিশ জানায়, অভিযানে চন্দনাইশ থানার দুটি নিয়মিত মামলার চারজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া প্রকাশ্যে মাদক সেবন করে জনমনে বিঘ্ন সৃষ্টির দায়ে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আরও একজনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে অভিযানে গ্রেপ্তার হন পাঁচজন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দোহাজারী পৌরসভার মতিউর রহমান প্রকাশ মতি মেম্বার (৫৫), উত্তর হাশিমপুরের মো. রাশেদুল ইসলাম প্রকাশ সুমন (৪০), বৈলতলীর মোহাম্মদ নোমান (২৩), মোহাম্মদ নুর মোহাম্মদ (২৪) এবং পূর্ব এলাহাবাদের মুসলিম বিজয় (২০)।
চন্দনাইশ থানার ওসি এস. এম. দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন