কক্সবাজার জেলা প্রতিনিধিঃ ইউসুফ চৌধুরী বিল্লু
কক্সবাজারের পেকুয়ায় মালয়েশিয়ায় মানবপাচারের অভিযোগে গাড়িসহ কয়েকজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। আটক ব্যক্তিদের মধ্যে একজন মানবপাচারকারী রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, পেকুয়া উপজেলার চৌমুহনী এলাকায় মালয়েশিয়ায় লোক পাঠানোর সময় তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত একটি গাড়িও জব্দ করে স্থানীয় জনতা।
আটক ব্যক্তিদের পরিচয় ও মানবপাচারের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা সম্পর্কে বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এখনো তাঁদের পরিচয় এবং কতজনকে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানবপাচারের মতো অপরাধ প্রতিরোধে স্থানীয়দের ভূমিকা নিয়ে এলাকাবাসীর মধ্যে আলোচনা চলছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন