কক্সবাজার জেলা প্রতিনিধিঃ ইউসুফ চৌধুরী বিল্লু
সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাহারছড়া এলাকার প্রবাসী মোহাম্মদ কাউসার।
পরিবার সূত্রে জানা গেছে, বিস্ফোরণে আহত হওয়ার পর থেকে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। বর্তমানে তিনি জ্ঞান হারানোর পাশাপাশি অসংলগ্ন কথাবার্তা বলছেন বলে জানা গেছে।
এদিকে, কাউসারের এমন অবস্থায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। দ্রুত তার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন স্বজনরা।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন