কক্সবাজার জেলা প্রতিনিধিঃ ইউসুফ চৌধুরী বিল্লু
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বাজারের কিছুটা সামনে মারসা পরিবহনের একটি বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। প্রাথমিকভাবে জানা গেছে, বাসটির অধিকাংশ যাত্রী ভালো আছেন। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন