চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
সারাদেশে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের দিক নির্দেশনায় চন্দনাইশে অবস্থান কর্মসূচি, মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. হাশেম রাজুর সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়।
চন্দনাইশ উপজেলা, পৌরসভা, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী মশাল মিছিলে অংশ নেন। মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোরশেদুল আলম চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মারুফ, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবদুর রউফসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, মো. মহিউদ্দিন, আইনুল হুদা চৌধুরী, জাহাঙ্গীর আলম, আবদুর রহমান শ্যামা, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নুরুল কবির কমিশনার, আবু বক্কর, ওরশেদুল আলম চৌধুরী, অ্যাডভোকেট মো. মহিউদ্দিন, আবদুস ছবুর, হাশিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফাহিম, মো. আমিন, মো. নুরুল আবছারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, "এমপি জসীম উদ্দীন আহমেদের নেতৃত্বে চন্দনাইশ বিএনপি ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড রাজপথে প্রতিহত করা হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিএনপি নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে।"
বক্তারা দলীয় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন