চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায়, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার এর নেতৃত্বে গত ১৬ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিট থেকে ১৭ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, চন্দনাইশ থানার মামলা নং-০৮, তারিখ-১৬/১২/২০২৫, ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৭/৮/৯/১১/১২/১৩ এর ঘটনার সাথে জড়িত মোঃ মহিউদ্দিন সিকান্দার (৩৫), পিতা- মুক্তার আহমদ, সাং- উত্তর মুরাদাবাদ, ৪ নং ওয়ার্ড, কাঞ্চনাবাদ ইউপি, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম।
পরে আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন