গভীর রাতে খুলনা সিটি করপোরেশনের নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে বোমাটি থেকে আগুন ছড়িয়ে পড়েনি। ঘটনার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে করে দুই যুবক সেখানে এসে ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাটি ছুড়ে পালিয়ে যায়।
নিক্ষেপের পর কিছু সময় সিঁড়ির সামনে আগুন জ্বললেও তা বড় আকার ধারণ করেনি। আশপাশে কাঠ, কাগজ কিংবা অন্য কোনো দাহ্য বস্তু না থাকায় আগুন ছড়িয়ে পড়ার সুযোগ পায়নি। পরে আগুন নিজে থেকেই নিভে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা নগর ভবন এলাকা পরিদর্শন করেন এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে আসা দুই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন