টেইলর সুইফটের বিয়ে নিয়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি সপ্তাহেই নিউইয়র্কে বসতে যাচ্ছে জাঁকজমকপূর্ণ রাজকীয় আসর।
মার্কিন একাধিক শীর্ষ সংবাদমাধ্যমের জোরালো দাবি, এনএফএল তারকা ট্রাভিস কেলসির সাথে এই পপ কুইনের বিয়ের আনুষ্ঠানিকতা ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসেই সম্পন্ন হতে পারে।
নিউইয়র্কের বিশ্বখ্যাত ও ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এই মেগা ওয়েডিংয়ের গোপন ও বিলাসবহুল প্রস্তুতি চলছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।
ইতোমধ্যেই ভেন্যুর ভেতরে একটি বিশাল দুর্গের আদলে রাজকীয় কাঠামো নির্মাণের পাশাপাশি ১০০০ ঘনিষ্ঠ অতিথি ও আন্তর্জাতিক তারকাদের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া চলছে।
আমন্ত্রিতদের তালিকায় এড শিরান এবং পল ম্যাকার্টনির মতো কিংবদন্তি সব সংগীতশিল্পীদের নাম রয়েছে, যারা বিয়ের মূল মঞ্চে সরাসরি পারফর্ম করতে পারেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন