বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দেশের সৃজনশীল গণমাধ্যম ও সংবাদ উপস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান উইন্ডো একাডেমির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠান।
১৪ নভেম্বর (শনিবার) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল দ্য মিরর বাংলা (The Mirror Bangla by Window Academy)।
চার বছর আগে তরুণ প্রজন্মের স্বপ্ন, সম্ভাবনা ও আত্মবিশ্বাসী নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করে উইন্ডো একাডেমি। সংবাদ উপস্থাপনা, সাংবাদিকতা ও যোগাযোগ দক্ষতা উন্নয়নে বিশেষায়িত প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গত চার বছরে উইন্ডো একাডেমি অসংখ্য তরুণ-তরুণীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সংবাদ উপস্থাপক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মী হিসেবে গড়ে তুলেছে। দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে একাডেমির শিক্ষার্থীদের কর্মসংস্থান প্রতিষ্ঠানটির অন্যতম উল্লেখযোগ্য অর্জন।

অনুষ্ঠানে একাডেমির চার বছরের সাফল্য ও অর্জন তুলে ধরার পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজন, কেক কাটা ও সংবর্ধনা পর্ব অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির প্রেস সচিব (সচিব পদমর্যাদায়) মো. সরওয়ার আলম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ এবং বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসমিনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ ছাড়া প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, প্রশিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
চার বছর পূর্ণ করে পঞ্চম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উইন্ডো একাডেমির ভবিষ্যৎ পরিকল্পনা ও অঙ্গীকারও তুলে ধরা হয়। আয়োজকরা জানান, আধুনিক সাংবাদিকতা, সংবাদ উপস্থাপনা এবং যোগাযোগ দক্ষতা উন্নয়নের মাধ্যমে আগামী দিনেও দক্ষ, সৃজনশীল ও আত্মবিশ্বাসী গণমাধ্যমকর্মী তৈরিতে কাজ করে যাবে প্রতিষ্ঠানটি।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন