বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে উদযাপিত হয়েছে জাতীয় দৈনিক সংবাদ সারাবেলার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী। একই সঙ্গে পত্রিকাটি ১০ম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে চট্টগ্রামে শুভেচ্ছা বিনিময়, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে পত্রিকাটির চট্টগ্রাম ব্যুরো অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য আলহাজ সরওয়ার জামাল নিজাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান।
দৈনিক সংবাদ সারাবেলার ব্যুরো প্রধান এম তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ-এর আবাসিক সম্পাদক জাহেদুল করিম কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইদ্রিছ মিয়া, চট্টগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ আরিফসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা।

এ ছাড়া অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার আহমেদ মুসা, দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার ওমর ফারুক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইমরান এমি, নাগরিক টেলিভিশনের স্টাফ রিপোর্টার তৌহিদুর রহমান, নিউজ২৪-এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ ইশতিয়াক এবং দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার ওসমান সরোয়ারসহ অনেকে।
দৈনিক সংবাদ সারাবেলার পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুম চৌধুরী, কক্সবাজার জেলা প্রতিনিধি হুবাইব, সাতকানিয়া উপজেলা প্রতিনিধি জোবাইর বিন জিহাদী, রাঙ্গুনিয়া উপজেলা প্রতিনিধি মো. শাহরিয়া ফাহিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে সংবাদমাধ্যমকে দায়িত্ব পালন করতে হবে। প্রতিষ্ঠার পর থেকে দৈনিক সংবাদ সারাবেলা সংবাদ পরিবেশনে যে ভূমিকা রেখে চলেছে, আগামী দিনেও তা অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
শুভেচ্ছা বিনিময় ও গুণীজন সংবর্ধনার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ আয়োজন সাংবাদিক, রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয়।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন