পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি ও অংগসহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে পটিয়া ইন্দ্রপুলস্থ বায়তুশ শরফ শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া। সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন সুমন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তাঁর ৬২তম জন্মদিন থেকে শুরু করে শততম জন্মদিনও যেন আমরা উদ্‌যাপন করতে পারি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে সুন্দরভাবে দেশ পরিচালনার পাশাপাশি দেশের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। কৃষকদের কল্যাণে কৃষি কার্ড চালু, কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে খাল খনন ও কৃষি উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে স্বনির্ভর করার উদ্যোগ নিয়েছিলেন, তারেক রহমানও সেই ধারাবাহিকতায় কৃষি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশকে উন্নয়ন ও অগ্রগতির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে পলাতক স্বৈরাচার শেখ হাসিনা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। তাঁর এ ধরনের অপচেষ্টা কখনো সফল হবে না। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সব ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিহত করবে। বিশেষ করে পটিয়া উপজেলায় কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, আবুল বশর সওদাগর, জাগির হোসেন মেম্বার, মো. ফরিদ আহাম্মদ, জসিম উদ্দিন সওদাগর, আনোয়ার উদ্দিন, শহিদুল ইসলাম সাজ্জাদ, আব্দুল মাবুদ, আমানত উল্লাহ বাচা, জিয়াউর রহমান, আক্তারুজ্জামান, আবুল কাশেম এম এ কাদের, আবদুল মান্নান, শফিউল উল্লাহ, লিয়াকত রহমান, আবুল হাকিম, আমিনুল হক আমিন, আবুল কাশেম, সোহেল সওদাগর, রিজওয়ানুল হক, মামুন সিকদার, সেলিম মাস্টার, মীর সরওয়ার, মুবিন, এম এ রুবেল, জিয়া, মো. বেলাল, মো. জাফর, মো. আহসান চৌধুরী, নাজিম উদ্দিন, আবু তাহের, রফিক, শামীম, রেজাউল, ফজলুল করিম, জিয়া উদ্দিন, আবুল কাশেম মিয়া, নুরুল ইসলাম, মুরাদ, মোহাম্মদ ইব্রাহীম মির্জা, মো. হাবিব, সাজ্জাদ হোসেন ও শহিদ উল্লাহ প্রমুখ।