রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে গিয়ে এক কিশোরের ভালোবাসায় সিক্ত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিজের হাতে মন্ত্রীর ছবি এঁকে তাঁকে উপহার দিয়েছে রোহিঙ্গা কিশোর মাহবুব। উপহারটি হাতে পেয়ে ছবিটি বুকে জড়িয়ে নেন পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার (২০ নভেম্বর) কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। ক্যাম্পে অবস্থানরত মানুষের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা এবং নিজ দেশে ফিরে যাওয়ার প্রত্যাশার কথাও শোনেন।
পরিদর্শনের একপর্যায়ে কিশোর মাহবুব নিজের হাতে আঁকা পররাষ্ট্রমন্ত্রীর একটি ছবি তাঁকে উপহার দেয়। ছবিটি হাতে নিয়ে বুকে জড়িয়ে ধরেন খলিলুর রহমান। কিশোরের এই ভালোবাসার উপহার মুহূর্তটিকে আবেগঘন করে তোলে।
রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রীর সফর
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরদিন শুক্রবার সকালে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান খলিলুর রহমান। সকাল পৌনে ৯টার দিকে সেখানে পৌঁছালে রোহিঙ্গারা তাঁকে স্বাগত জানান।
সফরে রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। নিজেদের নিরাপত্তা, নাগরিকত্বের অধিকার এবং মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রত্যাশার কথা তুলে ধরেন শরণার্থীরা।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন