প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানাতে এগিয়ে আসে একদল শিশু-কিশোর। তাদের সঙ্গে কিছুটা সময় গল্প ও আনন্দে কাটান প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশুদের পছন্দের খেলা সম্পর্কে জানতে চান তিনি। খেলার প্রতি তাদের আগ্রহের কথা শুনে উপহার হিসেবে তুলে দেন বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীতে নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে তার এই আন্তরিক মুহূর্তের সৃষ্টি হয়।
আলাপচারিতার একপর্যায়ে প্রধানমন্ত্রী জানতে চান, কে কোন খেলা পছন্দ করে। শিশুদের কাছ থেকে তাদের পছন্দের খেলার কথা শোনেন তিনি। তাদের খেলাধুলার প্রতি আগ্রহ দেখে উৎসাহ দিতে হাতে তুলে দেন ক্রীড়া সামগ্রী।
এ সময় শিশু-কিশোররাও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তাদের শুভেচ্ছা ও উপহার বিনিময়ের মধ্য দিয়ে সেখানে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন